ঘন কুয়াশায় বাঁক ঘুরতে গিয়ে গাছে ধাক্কা পিক আপ ভ্যানের, মৃত দুই - The News Lion

ঘন কুয়াশায় বাঁক ঘুরতে গিয়ে গাছে ধাক্কা পিক আপ ভ্যানের, মৃত দুই




দি নিউজ লায়ন ;   পথ দূর্ঘটনায় মৃত্যু হলো দু'জনের।  গুরুতর আহত হলেন আরো চার জন। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রপটগঞ্জ এলাকায়। মৃতদের নাম হলেন টোটন দে (৩৫) ও বিশ্বজিৎ সিংহ (২০)। দু'জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়ারা গ্রামে।


স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে একটি পিক আপ ভ্যান বাঁকুড়া থেকে মুরগী বোঝাই করে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় বাঁকুড়া বর্ধমান ভায়া সোনামূখী রাজ্য সড়কের উপর রপটগঞ্জের কাছে একটি বিপজ্জনক বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক টোটন দে ও বিশ্বজিৎ সিংহর। 


আহত হন ওই পিক আপ ভ্যানের আরো চার যাত্রী। আহত ব্যক্তিদের সোনামুখী থানার পুলিশ উদ্ধার করে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।  মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দূর্ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.